ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বললেন মিম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম

সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও  ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে আতঙ্কিত অবস্থায় দেখা গেছে। সামাজিক আমধ্যমে একটি শ্রেণী বলছে মিমকে ধাওয়া দেওয়া হয়েছে, তাই মিম পালিয়ে গেছেন। আসলেই কি তাই? আবার  অনেকে দাবি করছেন, পার্লার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের রোষানলে মিম। এবার এই বিষয়টিকে মিথ্যা বলে দাবি করলেন ঢাকাই ফিল্মের নায়িকা মিম।

মিম বললেন, ‘কিছুদিন ধরেই ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ভিডিওটি। যা নিয়ে অনেকেই ভুল বার্তা ছড়াচ্ছেন। কেউ কেউ বলছেন, আমি নাকি মবের শিকার। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তো তেমন কিছু ঘটেনি আমার সঙ্গে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি জায়গায়ই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পেয়েছি আমি। এবার দুই মাস আগে একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে গিয়েছিলাম। তখন ভয়ে আতঙ্কিত হয়েছিলাম। আর এটি সেই ভিডিও।’

কেন ভয় পেয়েছিলেন আর কেনবাই আতঙ্কিত হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা? এমন প্রশ্ন সামনে আসে স্বাভাবিক। তবে এই নায়িকা অবশ্য সেই প্রশ্নও কোনোভাবে ধোয়াঁশা করেননি, বললেন, ‘শোরুম উদ্বোধন করতে গিয়ে হঠাৎই বিকট শব্দ হয়, সঙ্গে ধোঁয়া ছিল। মনে করেছিলাম হয়তো আগুন ধরেছে। মূলত সেটি ছিল একটি ক্যামেরা বিস্ফোরণের। তারপর সেখান থেকে আগুন লাগার গুজব এবং অনেকে ভয় পান। তবে আমার কোনো ক্ষতি হয়নি। কিন্তু ওই ঘটনা বিভিন্ন সময় যেভাবে কাটছাঁট করে সামনে আনা হচ্ছে, তা সত্যিই বিব্রত করছে আমায়।’

সম্প্রতি আওয়ামীপন্থী বিভিন্ন ফেসবুক পেইজ থেকে এই ভিডিও বেশি ছড়ানো হচ্ছে। যেখানে বলা হচ্ছে স্বাধীনতা চেয়েছেন মিম, এখন বুঝুন কিসের স্বাধীনতা পেয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত