বিশ্বের বিভিন্ন শহরের বাতাসে দিন দিন বাড়ছে দূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকাও। আজ শনিবার সকালেই পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লির বাতাস জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া ঢাকার বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৬৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা, যা দূষণের দিক থেকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। আজ লাহোরের স্কোর ৮১২। এছাড়া ৬২৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর এবং ২৮১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। আর পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের স্কোর ২০০।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
‘আহতদের এক গ্রুপের দাবি, ওদের এখন উপদেষ্টা বানাতে হবে’
ডাকাতির সময় নিয়ে যাওয়া সেই শিশুকে মোহাম্মদপুরে উদ্ধার