বায়ুদূষণে কিনশাসা আজ শীর্ষে, ঢাকার স্থান ৫ম 

আপডেট : ০৭ জুন ২০২৬, ১০:৩৫ এএম

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। অন্যদিকে ঢাকার স্থান পাঁচ নম্বরে। রবিবার (৭ জুন) সকাল ৮টা ৫৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত