গত কয়েকমাস ধরে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা করুণ। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর থেকে তিন ফরম্যাটেই কোনো জয় নেই। পরাজয়গুলোতেও কোনো লড়াকু মনোবৃত্তি ছিল না। সর্বশেষ আফগানিস্তানের কাছেও ওয়ানডে সিরিজ হারতে হয়েছে। এবারের মিশন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ। আসন্ন সিরিজে সফরকারীদের থেকে লড়াকু পারফর্মেন্স আশা করছেন স্বাগতিক কোচ আন্দ্রে কোলি।
গত ১০ বছরে চতুর্থবারের মতো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সফর করতে যাচ্ছে টিম টাইগার। এই সময়ে তিনটি সিরিজের ছয় ম্যাচের একটিও জয় কিংবা ড্র করতে পারেনি। পরাজয়গুলো হয়েছে জঘন্যভাবে। রীতিমতো আত্মসমর্পণ। এবার তো দলের অবস্থা আরও খারাপ। চোটের কারণে নেই মুশফিকুর রহিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটারদের বেশিরভাগই ফর্মে নেই।
আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ সামনে রেখে আন্দ্রে কোলি বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আশা করছি। সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ও অনুশীলন ক্যাম্পে আমরা সম্ভাব্য সেরা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছি। এর মাধ্যমে অভিজ্ঞ এবং উঠতি ক্রিকেটাররা নিজেদের স্কিল শাণিত করে নেওয়ার সুযোগ পাবে।’
আগামী রবি এবং সোমবার দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল। ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটও খেলবেন। গত অগাস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর ঘরোয়া ক্রিকেটেও আর কোনো ধরনের ম্যাচ খেলেননি ব্র্যাথওয়েট। তার ফর্মও খুব ভালো নয়। এ কারণেই হয়তো নিজেকে ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তানের বিবাদ গড়াল মার্কিন পররাষ্ট্র দপ্তরে!
৩৯ বছরেও বাইসাইকেল কিক! কোথায় থামবেন রোনালদো?
এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা বিস্ময়বালক আইপিএলের নিলামে!