পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের আরো বেশ কয়েকজন। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বেতেপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন (৪০) হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়ার শুকুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর হেমায়েতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপি আবুল নেতা হাশেম ও সাবেক ইউপি চেয়ারম্যান মুন্তাজ আলী গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলমান ছিল। এর মধ্যে শুক্রবার রাতে ওই এলাকার ইসলামী জালছা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেই সূত্র ধরে শনিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় গুরুতর আহত জালালের অবস্থা আশঙ্কাজনক অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর একটার দিকে মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. সালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী সহিংসতা রোধে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাসের ধাক্কায় প্রাণ গেল বড় বোনের, ছোট বোন হাসপাতালে