যোগদানের মাত্র ১ মাস ২৮ দিনের মাথায় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে।
আজ রবিবার (১৭ নভেম্বর) তাকে সদর থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করার আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবিব পলাশ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজার সদর মডেল থানা ওসি ফয়জুল আজিমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হলো।
কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ওসি ফয়জুলকে সদর থানা থেকে প্রত্যাহার করার আদেশ পেয়েছি। দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম গণ-অভ্যুত্থানের পর গত ১৯ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে ঘুষ গ্রহণ ও মামলা বাণিজ্য, থানার ভেতর বিশ্রমাগার তৈরি, গণ-অভ্যুথানের মামলায় এজাহারভুক্ত কোন আসামি আটক করতে না পারা ও ৫ আগস্টের আগে কক্সবাজারের আওয়ামী নেতাদের সাথে যোগাযোগ রাখাসহ নানা অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এই নিয়ে নানা সমালোচনা মুখের পড়েন তিনি।
অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে কর্মসংস্থান হয়েছে ৮৬ হাজার ২৭৭ জনের
সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর চাঁদপুরের বাড়িতে লুটপাট-অগ্নিকাণ্ড