ক্রিকেট স্টাম্পের আকার কেমন- সেটা সবাই জানে। কিন্তু ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের একটি টুইটের কারণে স্টাম্প নিয়ে শুরু হয়েছে আলোচনা। সেই সূত্রে আলোচনায় চলে এসেছেন সাবেক বিখ্যাত এক আম্পায়ার, যিনি শচীনের ‘পরম শত্রু’ হিসেবে পরিচিত ছিলেন! শচীনকে বিতর্কিতভাবে আউট দেওয়াই যেন ছিল তার একমাত্র লক্ষ্য।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম একটি ছবি পোস্ট করেছেন টেন্ডুলকার। সেখানে তিনি ব্যাটিং স্টান্স নিয়ে দাঁড়ানো আর পেছনে বড় বড় তিনটি গাছ। এমন ছবি পোস্ট করে টেন্ডুলকার ক্যাপশনে লিখেছেন, ‘কেউ অনুমান করতে পারেন, কোন আম্পায়ার স্টাম্পকে এত বড় মনে করতেন?’ কমেন্টে অসংখ্য মানুষের পাশাপাশি ধারাভাষ্যকার আকাশ চোপড়াও লিখেছেন, ‘একটা নাম। কত স্মৃতি। বাকনর সব সময়ই এটাকে আকর্ষণীয় করেছে।’
হ্যাঁ, তিনি স্টিভ বাকনর। বিখ্যাত এই আম্পায়ারকে চেনেন না এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। ১২৮ টেস্ট, ১৮১ ওয়ানডেতে দায়িত্ব পালন করা এই আম্পায়ার অবসর নিয়েছেন সেই ২০০৯ সালে। টেন্ডুলকারের সঙ্গে তার ঘটনাটি ২০০৩ সালের। জেসন গিলেস্পির বল টেন্ডুলকারের প্যাডে লাগে। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল, বল স্টাম্পের ওপর দিয়েই যাবে। তবে গিলেস্পি আবেদন করার পর সবাইকে অবাক করে আঙুল তুলে দেন বাকনর!
৩ বলে ০ রানে ফেরেন শচীন টেন্ডুলকার। এই ঘটনা দেখে ধারাভাষ্যকার টনি গ্রেইগ বলেন ‘ভয়ানক সিদ্ধান্ত’! এরপর ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে কলকাতা টেস্টে আবদুল রাজ্জাকের বলে টেন্ডুলকারকে কট বিহাইন্ড দিয়েছিলেন বাকনর। অবসরের এক দশক পরে বাকনর স্বীকার করেছিলেন যে, ওই দুটি সিদ্ধান্ত ভুল ছিল। কিন্তু টেন্ডুলকারের মন জিততে পারেননি। এখনো সেই দুটি ঘটনা ভুলতে পারেননি টেন্ডুলকার।
‘আনফিট নেইমারকে চাই না, আমার ক্লাব কোনো হাসপাতাল নয়’
স্মার্টফোন হাতে নিয়েই ট্রোল শুরু করবেন না: বিরাট কোহলি
বিসিবি জোড়াতালি দিয়ে চলছে: ক্রীড়া উপদেষ্টা