ট্রেনে ঢিল, বিচার চেয়ে যা বলছেন আহত শিশুটির বাবা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালী রেলগেইট অবরোধ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ সময়ে চলন্ত ট্রেনের ওপর ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে।

তবে শিক্ষার্থীরা দাবি করেন, অবরোধ না মেনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ট্রেন চালিয়ে দেয়ার চেষ্টা হলে কিছু ক্ষুব্ধ শিক্ষার্থী ইটপাটকেল নিক্ষেপ করেন। কমলাপুর স্টেশন সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা উপকূল এক্সপ্রেস ট্রেনের ওপর হামলা চালিয়েছে। এতে শিশুসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহত শিশুর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ে একজন নারীর ছবিও। 

আহত ওই শিশুর বাবা দাবি করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন ফোরকান নামের এক ব্যক্তি তিনি জানিয়েছেন, বাচ্চাটা পাথরের আঘাতে বেশ ব্যাথা পেয়েছে, আর তার স্ত্রীর ১৪ টা সেলাই লেগেছে। বিষয়টি নিয়ে ফোরকান বিচার চেয়ে বলেন, আজকে এত বড় একটি বিপদ আমার উপর দিয়ে গিয়েছে। আমার স্ত্রী ও বাচ্চা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। স্ত্রীর মাথা ১৪ সেলাই দেওয়া লাগছে,বাচ্চা টাও পাথরের আঘাতে অনেক ব্যাথা পেয়েছে।  আল্লাহ তোমার কাছে বিচার রইলো। রাষ্ট্রের কাছে বিচার পাবো কি না জানি না।

এদিকে, শিক্ষার্থীদের হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে গেল গেট অবরোধ করেন। এ সময় ট্রেনের চালককে লাল কাপড় দিয়ে সংকেত দেয়ার পরও চালক তা অমান্য করে শিক্ষার্থীদের আন্দোলনের ওপর চালিয়ে দেয়ার চেষ্টা করেন। এ সময় কিছু ক্ষুব্ধ শিক্ষার্থী ইটপাটকেল নিক্ষেপ করে।

 
এ বিষয়ে আন্দোলনকারী মতিউর রহমান বলেন, আমরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে মহাখালী রেলগেইট অবরোধ করে অবস্থান নেই।  পড়ে এয়ারপোর্ট থেকে উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেন আসে আমরা ট্রেন থামানোর জন্য লাল পতাকা উত্তোলন করি, কিন্তু ট্রেন না থামিয়ে শিক্ষার্থীদের ওপর ট্রেন চালিয়ে দেয়। এই কারণে ট্রেনে পাথর নিক্ষেপের মতো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত