টাঙ্গাইলের মধুপুরে বাস-পিকাআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোর ৫টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পৌর এলাকার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল আহম্মেদ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
ওসি রাসেল আহম্মেদ বলেন, ‘ভোরে মালাউড়ি এলাকায় বিনিময় বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যান থাকা চারজন ঘটনাস্থলেই মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।’
নিউ ইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২, আহত ১
আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার