এক ঘণ্টার জন্য জয়পুরহাটের প্রতীকী পুলিশ সুপার হয়েছেন কলেজ শিক্ষার্থী আমিনা ইসলাম রোজা। গতকাল সোমরার জয়পুরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাবের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। আমিনা ইসলাম রোজা জয়পুরহাট মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
প্ল্যান ইন্টারন্যাশনালের 'গার্লস টেকওভার' কর্মসূচির আওতায় 'ইয়েস বাংলাদেশ' এর সহযোগিতায়' ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) এর নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় এ দায়িত্ব তাকে প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, আজকের শিশু আগামীর প্রশাসক। একদিন এই শিশুরাই বড় চেয়ারে বসবে। তাদের বর্তমানের চিন্তা চেতনাগুলো ভবিষ্যতে কর্মজীবনে বাস্তবায়ন করবে।
দায়িত্ব নিয়েই জেলাকে নারীবান্ধব করা এবং নারীর প্রতি সহিংসতা রোধের প্রতি গুরুত্বারোপ করেন প্রতীকী এ পুলিশ সুপার। প্রতীকী পুলিশ সুপার রোজা জয়পুরহাটে সড়কে যানজট, চাঁদাবাজি, কোচিং বাণিজ্য, সাইবার ক্রাইমসহ নানা অপরাধ দমনে প্রস্তাবনা দেন। পুলিশ সুপার এসব বাস্তবায়নের আশ্বাস দেন।
এক ঘণ্টার দায়িত্ব শেষে রোজার হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশ এর ডিষ্ট্রিক্ট ভলান্টিয়ার সালেহুর রহমান সজিব, শান্তনা পারভীন, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুনসহ অন্যান্যরা।
সেই মানুষকে প্রকাশ্যে আনলেন পরীমণি, বললেন ‘প্র্যাংক’
কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিল সাদপন্থীরা