ঢামেকের সামনের ফুটপাতে নবজাতকের মরদেহ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম

রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশ থেকে আনুমানিক ১ দিন বয়সী এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায় জানান, হাসপাতালটির জরুরি বিভাগের বিপরীত পাশের ফুটপাত নবজাতকটির মরদেহ পাওয়া যায়। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 

লাশটি কে বা কারা সেখানে রেখে গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত