শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফিরছেন টেম্বা বাভুমা

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে দলে ছিলেন না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে তার প্রত্যাবর্তন ঘটছে। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের এই সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

আজ বুধবার ঘোষিত এই দলে দীর্ঘ ১১ মাস পর ফিরেছেন দুই পেসার দুই পেসার মার্কো ইয়ানসেন ও জেরাল্ড কুটসিয়া। ক্যারিয়ারের ১৩ টেস্টের সবশেষটি ইয়ানসেন খেলেছেন গত জানুয়ারিতে, ভারতের বিপক্ষে। ঘরের মাঠের ওই সিরিজেই নিজের তৃতীয় ও সবশেষ টেস্ট ম্যাচ খেলেছেন কুটসিয়া। বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ডেন পিট।

আগামী ২৭ নভেম্বর ডারবানে শুরু দুই দলের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ ডিসেম্বর থেকে।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, জেরাল্ড কুটসিয়া, টনি ডি জোর্জি, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত