পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন বহুদিনের। জাতীয় দলে সুযোগ দেওয়ার আগে তাদের যে ফিটনেস টেস্ট নেওয়া হয়, সেটা নিয়েও বিস্তর সমালোচনা হয় প্রতিবার। এবার বাবর আজমদের ফিটনেসের কঠোর সমালোচনা করলেন দেশটির সাবেক ওপেনার সালমান বাট।
নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্পট ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ সালমান বলেছেন, ‘দলের ক্রিকেটারদের দেখে আমি বিস্মিত! তাদের হাঁটুতে টেপ প্যাঁচানো, পায়ে টেপ প্যাঁচানো। তাদের দেখে অন্তত অ্যাথলেট মনে হয় না। বরং বিভিন্ন সিনেমায় দেখা ট্যাপ প্যাঁচানো মমির মতো মনে হয়! আপনার হাড়গুলোকে টেপ দিয়ে মোড়ানোর পরিবর্তে পেশি দিয়ে মোড়ানোর চেষ্টা করুন।’
সালমান ব্যখ্যা করে বলেছেন, ‘পেশির ওজন নিয়ে শংকিত হওয়ার কিছু নেই। পেশির চর্বি বেশ ভারী, কিন্তু এটা আপনার হাড়কে রক্ষা করবে। এটি আপনাকে চটপটে করে তুলবে, গতি এবং শক্তি বৃদ্ধি করবে। আপনি যদি ক্যারিয়ার উন্নত করতে চান এবং বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে পেশি গঠন করা গুরুত্বপূর্ণ। তা আপনার বয়স ১৮ হোক কিংবা ৩৫।’
মাঞ্জরেকারকে ‘বাবা’ বানিয়ে দিলেন শামি
‘রোনালদো শুধু বক্সে ভয়ঙ্কর, মেসি পুরো মাঠে’
অদ্ভুত সুন্দর এই স্টেডিয়ামে হবে বিশ্বকাপ, থাকবে ৯২ হাজার দর্শক