রাজধানীর মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের রেললাইন অবরোধের কারণে ঢাকা থেকে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা থেকে সারাদেশের ট্রেল চলাচল শুরু হয়েছে। এর আগে আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে কোনো ট্রেন কমলাপুর ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
জানা গেছে, রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে সকাল ১০টার দিকে মহাখালী রেলগেট অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রিকশা চালকরা। এতে ঢাকা থেকে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে সকাল ১০টার পর কমলাপুর স্টেশন থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি। এদিকে রেল যোগাযোগ ও সড়ক পথ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
তাই মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরে যেতে বলে সেনাবাহিনীর সদস্যরা। এসময় সেনাবাহিনী সদসদ্যের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে সেনাবাহিনী কঠোর হলে আন্দোলনকারী রিকশা চালকরা রাস্তা থেকে সরে যেতে বাধ্য হয়। এতে দুপুুর তিনটার পরে ওই এলাকায় যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। এদিকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
খালেদা জিয়াকে সেনাকুঞ্জে আনতে পেরে আমরা গর্বিত: ড. ইউনূস
রংপুরে ভূমিকম্প