পার্থ টেস্ট দিয়ে আগামীকাল শুক্রবার শুরু হতে যাচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি্। সদ্য বাবা হওয়া রোহিত শর্মার বদলে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা। তাছাড়া এটা তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। এমন ম্যাচের আগে ভারতের পেস মহাতারকাকে এক সাংবাদিক বলে বসলেন ‘মিডিয়াম পেসার’! বেচারা বুমরা হাসিমুখেই প্রতিবাদ করে তার ভুল শুধরে দিলেন।
আজ বৃহস্পতিবার দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসেন বুমরা। সেখানেই এক সাংবাদিক তাকে ‘মিডিয়াম পেসার’ বলে সম্বোধন করে টেস্ট অধিনায়ক হিসেবে তার অনুভূতি জানতে চান। জবাবে ৩০ বছর বয়সী এই পেসার বলেন, ‘আমাকে মিডিয়াম পেসার বললেন! আরে ভাই, আমি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারি। অন্তত ফাস্ট বোলার অধিনায়ক ডাকুন (হাসি)!’
এর আগে ২০২২ সালে এজবাস্টন টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরা। এছাড়া গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতেও তিনি নেতৃত্ব দেন। একজন পেসারের অধিনায়ক হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি ফাস্ট বোলার অধিনায়কদের একজন। এমন অনেক উদাহরণ আছে। ফাস্ট বোলাররা চটপটে হয়। প্যাট (কামিন্স) সাফল্য পেয়েছে। এর আগে কপিল দেব সফল হয়েছেন। আশা করি এটা একটা নতুন ট্রেন্ডের শুরু।’
রোহিতের অনুপস্থিতিতে দলকে নিজের মতো করে নেতৃত্ব দিতে চান বুমরা, ‘আপনাকে নিজের পথ খুঁজে নিতে হবে; আপনি কাউকে হুবহু অনুকরণ করতে পারেন না। অবশ্যই রোহিত ও বিরাট (কোহলি) সফল ছিল এবং দল তাদের অধিনায়কত্বের সুফল পেয়েছে। কিন্তু কাউকে অনুকরণ করা কখনোই আপনার পরিকল্পনায় ছিল না, এমনকি বোলিংয়ের ক্ষেত্রেও নয়। আমি সহজাত প্রবৃত্তিতে আস্থা রাখি এবং এভাবেই খেলে যাচ্ছি।’
চেয়ার ভেঙে নিষিদ্ধ হলেন আকবর আলী
মাঠে খেলবেন উসমান খাজা, ধারাভাষ্য দেবেন তার স্ত্রী
বাবরদের ফিটনেস দেখলে মনে হয় ট্যাপ প্যাঁচানো মিশরের মমি!