আবুধাবি টি-টেন লিগে এবার বাংলা টাইগার্সের অধিনায়কত্ব করছেন সাকিব আল হাসান। নিজেদের প্রথম ম্যাচে সাম্প আর্মির বিপক্ষে দারুণ বোলিংও করলেন তিনি। ২ ওভারে ১৫ রান দিয়ে নেন ২ উইকেট।
ফাফ ডু প্লেসি ও রোহান মুস্তাফাকে ফেরান সাকিব। তবে বৃথা গেছে সাকিবের এই সাফল্য বাংলা টাইগার্স ম্যাচ হারায়। আজ সাম্প আর্মি ৬ উইকেটে হারিয়েছে বাংলা টাইগার্সকে।
আগে ব্যাট করে সাম্প আর্মির বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন বাংলা টাইগার্সে খেলা দাসুন শানাকা। লঙ্কান ব্যাটারের ২৭ বলে অপরাজিত ৬২ রানের ইনিংসে ভর করে ১ উইকেটে ১০৬ রানের পুঁজি পায় বাংলা টাইগার্স।
জবাব দিতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় সাম্প আর্মি। শারজিল খান ফেরেন শূন্য রানে। একপ্রান্তে দাঁড়িয়ে দ্রুত রান তুলতে থাকেন ডু প্লেসি। ১৪ বলে ২৯ করে ডু প্লেসি ফেরেন সাকিবের বলে লিভাংস্টনের হাতে ক্যাচ দিয়ে।
সাকিব রোহানকে (৭) যখন ফেরান তখন সাম্প আর্মির দলীয় রান ৬৪। গুস ফেরেন ব্যক্তিগত ২৪ রান করে রান আউটে। তবে শেষ ওভারে সাম্প আর্মির জয় নিশ্চিত করেন ২৭ রান করা জ্যাক টেলর ও ১৫ রান করা করিম জানাত।
বাংলাদেশের ক্রিকেটে আরেক তামিম
মেসিদের কোচ হওযার দৌড়ে জাভি জিদান সিলভিনহো
‘মিডিয়াম পেসার’ বলায় প্রতিবাদ জানালেন বুমরা