এক্স-রে করে যুবকের পেট থেকে মিলল ইয়াবার ১৯ পোঁটলা

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৮:১২ এএম

খুলনায় ইয়াবাসহ উজ্জল শেখ নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে হাসপাতালে নিয়ে তার পেটের এক্স-রে করে পাওয়া গেছে আরও ইয়াবা।

গতকাল বৃহস্পতিবার নগরীর লবনচরা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া মাদক কারবারি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লিয়াকত শেখের ছেলে উজ্জল শেখ।

খুলনার লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান,  জিসান পরিবহণে করে ঢাকা থেকে খুলনায় আসে উজ্জ্বল শেখ। তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পায়ুপথ থেকে মাদকের একটি পোঁটলা বের করে দেয়। ওই পোঁটলায় ছিল ৬০০ পিস ইয়াবা। পরে গতিবিধি আরও সন্দেহ হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর উজ্জল শেখের এক্স-রে করানো হয়। সেখানে তার পেটে কিছু ডিম আকৃতির পোঁটলা দেখা যায়। পরে বিশেষ ব্যবস্থায় ১৯টি পোঁটলা বের করা হয়। আরও কয়েকটি পোঁটলা রয়েছে তার পেটে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত