উইকেট এমন কিছু কঠিন ছিল না। মিরপুরের মতো তো নয়ই। ঘাস থাকায় বাড়তি বাউন্স ছিল, সেইসঙ্গে কিছুটা মুভমেন্ট পেয়েছেন পেসাররা। পার্থের উইকেটে এটা খুব স্বাভাবিক দৃশ্য। কিন্তু এমন উইকেটেই দুই দলের ব্যাটাররা যেভাবে আত্মসমর্পণ করলেন- সেটা স্রেফ অবিশ্বাস্য। ভারতকে ১৫০ রানে গুটিয়ে ৭ উইকেটে ৬৭ রান তুলে প্রথম দিন শেষ করল স্বাগতিক অস্ট্রেলিয়া।
পার্থ টেস্টের প্রথম দিনেই পতন হয়েছে ১৭ উইকেটের। এই ভেন্যুতে আগের চার টেস্ট মিলিয়েও প্রথম দিনে এতগুলো উইকেট পড়েনি। পেসাররা আজ একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। তাদের সামলে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেছেন অভিষিক্থ দেবদূত পাড্ডিকল। এছাড়া রিশাভ পান্ত ৩৭ রান করেন। এই দুজনের জুটিতেই মূলত দেড়শ রানের সংগ্রহ পায় ভারত। তরুণ সেনসেশন যশস্বী জয়সোয়াল ‘ডাক’ মারেন, বিরাট কোহলি করেন ৫ রান। ধ্রুব জুরেল ১১ রানের বেশি করতে পারেননি।
অজিদের হয়ে ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন জস হ্যাজেলউড। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স আর মিচেল মার্শ। ব্যাট হাতে ব্যর্থতার পর বল হাতে জ্বলে ওঠে ভারতের পেসাররা। বিশেষ করে জসপ্রিত বুমরা ছিলেন ভয়ংকর। ১০ ওভারে ৩ মেডেনসহ ১৭ রানে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া মোহাম্মদ সিরাজ ২টি আর হর্ষিত রানা নিয়েছেন এক উইকেট।
অজিদের মাঝে সর্বোচ্চ ১৯ রান করে অপরাজিত আছেন অ্যালেক্স ক্যারি। এছাড়া উসমান খাজা ৮, অভিষিক্ত নাথান ম্যাকসুইনি ১০, মার্নাস লাবুশানে করেন ২ রান। বুমরার বলে এলবিডাব্লিউ হয়ে ১১ বছর পর ‘গোল্ডেন ডাক’ মারেন স্টিভেন স্মিথ। এছাড়া ট্রাভিস হেড ১১, মিচেল মার্শ ৬ এবং নাইটওয়াচম্যান খ্যাত অধিনায়ক প্যাট কামিন্স ৩ রান করে আউট হন।
১, ১৭, ৪, ১, ৫ – তারিখ নয়, বিরাট কোহলির রান!
আইপিএলের তিন আসরের জন্য ১৩ ক্রিকেটারের নাম পাঠিয়েছে বিসিবি
‘বিদায় নিতে চেয়েছিলাম, কিন্তু এটা চলে যাওয়ার সঠিক সময় নয়’