গত মাসে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে আকস্মিক মৃত্যু হয় বিখ্যাত ব্যান্ড দল ‘ওয়ান ডিরেকশন’ তারকা ও ব্রিটিশ গায়ক লিয়াম পেইনের। মৃত্যুর পর ইংল্যান্ডে তার শেষকৃত্যের অনুষ্ঠানও শেষ হয়েছে। যদিও তার মৃত্যুর আসল রহস্য নিয়ে রয়েছে জল্পনা-কল্পনা।
তবে এরই মধ্যে লিয়ামের একটি টুইট ভাইরাল হয়েছে। ২০১০ সালে লিয়াম পেইনের পোস্ট করা একটি অদ্ভুত টুইট এই সপ্তাহের শুরুতে তার শেষকৃত্যের পরে ভাইরাল হয়।
প্রয়াত ওয়ান ডিরেকশন তারকা ২০১০ সালে তার মৃত্যুর পরের পরিণতি নিয়ে লিখেছিলেন, ‘আমি যদি মারা যাই তবে আপনি কি আমার শেষকৃত্যে আসবেন ...?’
একজন ব্যক্তি লিয়ামের সহকর্মী ওয়ান ডিরেকশন তারকা হ্যারি স্টাইলস, লুই টমলিনসন, নিয়াল হোরান এবং জায়ান মালিকের শেষকৃত্যে অংশ নেওয়ার একটি কোলাজ কান্নার ইমোজির সঙ্গে যুক্ত করে শেয়ার দিয়ে লিখেছেন, ‘তারা (অংশগ্রহণ) করেছে।’
আরেকজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘তারা লিয়ামকে ফিরিয়ে আনার জন্য তাদের আত্মা বিক্রি করবেন।’
কেউ লিখেছেন, স্বর্গে শান্তিতে বিশ্রাম নাও তুমি। ওরা প্রত্যেকেই তোমাকে ভালোবাসে।
এর আগে গত ১৬ অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের একটি হোটেলের তিনতলা থেকে পড়ে মারা যান এই ব্রিটিশ গায়ক।
৮ ক্রিকেটার নিষিদ্ধ করে বিসিবি সভাপতির হুঁশিয়ারি
রেললাইন ছাড়লেন রিকশাচালকরা, ট্রেন চলাচল শুরু