আর কয়েকঘণ্টা পরই শুরু হতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম। এর আগে চলছে নানা হিসাব-নিকাশের পালা। আর্থিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘মানিবল’ একটি মজার পরিসংখ্যান প্রকাশ করেছে, যাতে আইপিএল থেকে আয় করা দেশগুলোর তালিকা দেওয়া হয়েছে। এই তালিকায় আফগানিস্তানের থেকেও পিছিয়ে আছে বাংলাদেশ, অবস্থান ৯ নম্বরে।
আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের প্রাধান্য বেশি থাকে- তাই তারাই আয়ের দিক দিয়ে শীর্ষে। শুরু থেকে সর্বশেষ আসর পর্যন্ত আইপিএল থেকে ভারতীয় খেলোয়াড়দের মোট আয় ৪ হাজার ৫১৩ কোটি রুপি। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা এযাবতকাল আইপিএল থেকে আয় করেছে ১ হাজার ৩৮ কোটি রুপি। এরপর আছে দক্ষিণ আফ্রিকা (৬৪১.৯৮ কোটি রুপি) আর ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের আয় ৫৫৮.৮৯ কোটি রুপি।
এই তালিকার নয় নম্বরে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত আইপিএলের সব আসর মিলিয়ে মোট ছয়জন বাংলাদেশি ক্রিকেটার খেলেছে। সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান, এরপর মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের আয় ৪০.৭৮ কোটি রুপি। আর ৮ নম্বরে থাকা আফগানিস্তানের আয় ৯২ কোটি রুপি। পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে না নেওয়ায় তারা আছে দশ নম্বরে (১২.৮৪ কোটি রুপি)। তারা ২০০৮ সালের পর আর আইপিএলে সুযোগ পায়নি।
আইপিএল থেকে বিভিন্ন দেশের খেলোয়াড়দের আয়ের তালিকা:
|
দেশ |
মোট বেতন (রুপি) |
|
ভারত |
৪৫১২.৬৫ কোটি |
|
অস্ট্রেলিয়া |
১০৩৭.৮৬ কোটি |
|
দক্ষিণ আফ্রিকা |
৬৪১.৯৮ কোটি |
|
ওয়েস্ট ইন্ডিজ |
৫৫৮.৮৯ কোটি |
|
ইংল্যান্ড |
৪৬৩.৬৬ কোটি |
|
নিউজিল্যান্ড |
২৮৩.৬৬ কোটি |
|
শ্রীলঙ্কা |
২২২.৭৩ কোটি |
|
আফগানিস্তান |
৯২. ০০ কোটি |
|
বাংলাদেশ |
৪০.৭৮ কোটি |
|
পাকিস্তান |
১২.৮৪ কোটি |
|
নেদারল্যান্ডস |
৫.২৭ কোটি |
|
জিম্বাবুয়ে |
১.৫৩ কোটি |
|
কেনিয়া |
২০.০০ লাখ |
|
নেপাল |
২০.০০ লাখ |
|
আরব আমিরাত |
১০.০০ লাখ |
ছক্কা মেরে জয়সোয়ালের সেঞ্চুরি, রান পাহাড় গড়ছে ভারত
বাংলাদেশকে হতাশ করে গ্রিভস-রোচের জুটিতে এগোচ্ছে উইন্ডিজ