সৈয়দ মোস্তাক আলি ট্রফি খেলতে ব্যস্ত ভেঙ্কটেশ আইয়ার। সোমবার দুপুরে খেলতে নামবেন তিনি। তার আগে রবিবার তার পকেটে ঢুকল ২৩ কোটি ৭৫ লক্ষ রুপি। আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স কিনল ভেঙ্কটেশকে। নিলামের আগে কলকাতাই ছেড়ে দিয়েছিল তাকে। তখন কেঁদেছিলেন তিনি।
কলকাতা নাইট রাইডার্স গত মৌসুমে ৮ কোটি রুপি দিয়ে রিটেইন করেছিল ভেঙ্কটেশকে। আইপিএলে তিনি যাত্রা শুরু করেছিলেন ২০২১ সালে, যখন কেকেআর তাকে ২০ লাখ রুপি ভিত্তিমূল্যে কিনেছিল। সেই মৌসুমে, আইয়ার তার ব্যাটিং এবং বোলিং দক্ষতার মাধ্যমে নজর কাড়েন। ১২ ম্যাচে ৩৯০ রান করেন।
ভেঙ্কটেশকে দলে নেওয়া হবে সেটা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন ভেঙ্কি মাইসোরেরা। প্রথম থেকেই তাকে নেওয়ার জন্য দর হাঁকছিলেন। ভেঙ্কটেশ নিজের ভিত্তিমূল্য রেখেছিলেন ২ কোটি রুপি। কেকেআর এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে দর হাঁকাহাঁকি চলে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৮ কোটি ৫০ লক্ষ টাকা থেকে লড়াইয়ে ঢোকে। তখন লখনৌ থেমে গিয়েছে।
ভেঙ্কটেশকে নেওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে আরসিবি। কিন্তু গতবারের দল ধরে রাখার জন্য মরিয়া ছিল কেকেআর। সেই দলের অন্যতম অংশ ছিলেন ভেঙ্কটেশ। দলকে ট্রফি জেতানোর ক্ষেত্রে তার ভূমিকাও ছিল। ১৫ ম্যাচে করেছিলেন ৩৭০ রান। চারটি অর্ধশতরান করেছিলেন। তাই দল রিটেনশনের সময় তাকে না রাখায় কেঁদে ফেলেছিলেন ভেঙ্কটেশ। নিলামের শেষে যদিও তাঁর মুখে হাসি ফিরল।
রিটেনশনে বেঙ্কটেশকে রাখেনি কেকেআর। তার পরেই কেঁদে ফেলেছিলেন তিনি। ভেঙ্কটেশ বলেছিলেন, 'আমি ওই তালিকায় থাকতে চেয়েছিলাম। কেকেআর আমাকে প্রথম সুযোগ দিয়েছে। আজ যা হয়েছি এই দলের জন্য। কেকেআরের সঙ্গে আমার সম্পর্ক ক্রিকেটের বাইরেও। এটা আবেগের সম্পর্ক। তাই নাম না দেখে কেঁদে ফেলেছিলাম।'
দাম বেড়েছে ভেঙ্কটেশের। ২০ লক্ষ রুপিতে তাকে ২০২১ সালে কিনেছিল কেকেআর। পরের বছর তাকে ধরে রাখে কলকাতা। ৮ কোটি টাকা দিয়েছিল সেই সময়। এ বারে তার দাম বেড়ে হল ২৩ কোটি ৭৫ লক্ষ রুপি। যা বিরাট কোহলির থেকেও বেশি। আগের থেকে ভেঙ্কটেশের দাম বাড়ল ১৫ কোটি ৭৫ লক্ষ রুপি। যা অবশ্যই তার মুখে হাসি ফেরাবে।
নিলাম: ১০ লাখের চাহাল ১০ বছর পর ১৮ কোটি
যে কারণে আইপিএলে দাম কমল স্টার্কের 