আবুধাবি টি-টেন লিগে টানা দ্বিতীয় জয় পেল সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। আজ মঙ্গলবার বাংলা টাইগার্স ১০ উইকেটে হারিয়েছে নর্দার্ন ওয়ারিয়র্সকে।
১০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স জয় পায় ১৩ বল হাতে রেখে।
এদিন বল হাতে সাফল্য পাননি বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব। এক ওভারে দিয়েছেন ৯ রান। নার্দার্ন ৫ উইকেটে ১০৭ রান তোলে কলিন মুনরোর অপরাজিত ৫৯ রানে ভর করে।
জবাব দিতে নেমে হজরতউল্লাহ জাজাইয়ের ২৩ বলে ৫৩ ও মোহাম্মদ সাহজাদের ২৫ বলে ৫৪ রানে ভর করে সহজ জয় পায় টাইগার্স।
এবারের আসরে প্রথম দুই ম্যাচে হেরেছিল বাংলা টাইগার্স। এরপর দিল্লি বুলসকে হারানোর পর এবার জিতল নর্দানের বিপক্ষে।
পেশাদার লিগ কমিটিতে সমন্বয়ক, ব্লগার, ইউনেস্কো প্রতিনিধি
৭ ওভারেই শেষ বাংলাদেশ, হারলো ২০১ রানে