চট্টগ্রামে নিহত রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার বাবা জালাল উদ্দিন। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে তিনি এ দাবি জানান।
নিহত সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন।
সম্প্রতি আলিফ চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
জানা যায়, পাঁচ ভাই ও ২ বোনের মধ্যে নিহত সাইফুল ইসলাম আলিফ তৃতীয়। তিন বছর আগে বিয়ে হওয়া আলিফের তাসফিয়া নামে দুই বছরের একটি সন্তান রয়েছে।
নিহতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন জানান, বিকাল ৪টার দিকে নামাজ পড়ে বাড়ি আসার পর তার কাছে একটি কল আসে। পরে চট্টগ্রাম কলেজে গিয়ে সন্তানকে মৃত অবস্থায় দেখতে পান।
তিনি বলেন, আমার ছেলেকে কারা, কীভাবে ও কেন মেরেছে জানিনা। তবে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যারা আমার নিরপরাধ ছেলেকে মেরেছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি।
নিহত আলিফের প্রতিবেশী মাস্টার মাহবুবুর রহমান, এলাকায় অনেক ভালো ছেলে হিসেবে পরিচিত ছিলেন সাইফুল ইসলাম আলিফ। যেকোনো প্রয়োজনে তিনি সবার সহযোগিকতায় এগিয়ে আসতেন।
সরকার ব্যর্থ হলে আমরা আবার অন্ধকারে পড়ে যাব: মির্জা ফখরুল
ইমরান খান মুক্তি না পেলে ডি-চক ছাড়বেন না বুশরা বিবি