ভুল থেকে শিক্ষা নেওয়ার ধারণা বাংলাদেশের ক্রিকেটে বহুল প্রচলিত। ওয়েস্ট ইন্ডিজের কাছে বিশাল ব্যবধানে প্রথম টেস্ট হারের পর ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজের মুখেও প্রায় এমন কথাই শোনা গেল। অ্যান্টিগা টেস্টের ভুল শুধরে পরের ম্যাচে তারা শক্তভাবে ঘুরে দাঁড়াতে চান।
অ্যান্টিগায় যথারীতি বাংলাদেশের সঙ্গী হয়েছিল ব্যাটিং ব্যর্থতা। যেখানে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৪৫০ রান করেছিল, সেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৬৯ রান দ্বিতীয় ইনিংসে ১৩২ রান তুলতে সক্ষম হয়। ২০১ রানের বড় জয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের পর মিরাজ বললেন, ওয়েস্ট ইন্ডিজের ওই জুটি আর নিজেদের ব্যাটিং ব্যর্থতাই তাদের পিছিয়ে দিয়েছে।
মিরাজের ভাষায়, ‘আমার মনে হয়, আমরা ভালো বোলিং করেছি। তাসকিন ৬ উইকেট নিয়েছে। তবে সাত উইকেট পড়ার পর ওরা ভালো একটি জুটি গড়ে, ১৪০ রানের জুটি। আমার মনে হয়, ম্যাচ ওখানেই বেরিয়ে গেছে। সত্যি বলতে, এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। কিছু ভুল আমরা করেছি। এরকম হতে পারে ক্রিকেটে।’
তারপরও জ্যামাইকায় দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা মিরাজের, ‘এই ম্যাচে আমাদের ঘাটতির কিছু জায়গা ছিল। কোনো ইনিংসেই ভালো ব্যাট করতে পারিনি আমরা। কথা বলতে হবে যে, কীভাবে ভালো করতে পারি আমরা। আশা করি আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারব। পরের ম্যাচে আমাদের ভালো সুযোগ থাকবে। ছেলেরা জানে, এই ম্যাচে কোথায় ভুল করেছে তারা। আমাদেরকে তাই অনেক উন্নতি করতে হবে। পরের ম্যাচে ভালো করা নিয়েই ভাবছি আমরা। এসব নিয়ে কথা বলব আমরা।’
বিক্ষোভ, সংঘর্ষ: পাকিস্তান ছাড়ল শ্রীলঙ্কান ক্রিকেট দল
৩ গোলে এগিয়ে থেকেও পয়েন্ট হারাল সিটি!
রংপুর রাইডার্স মাঠে নামার আগে জয় সাকিবের গায়ানার