নিউজিল্যান্ডের হয়ে এখনো তার আন্তর্জাতিক অভিষেক হয়নি। অনেকটা ঝোঁকের বশেই আইপিএলের নিলামে নাম দিয়েছিলেন বেভন জ্যাকবস। কোনো দল তাকে কিনবে- এমন আশাও করেননি। কিন্তু মেগা নিলামের শেষ দিনে তার নাম উঠেছে এবং ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।
জ্যাকবসের কাছে আইপিএলে দল পাওয়া স্বপ্নের চেয়েও বেশি কিছু। যে সময় নিলাম থেকে মুম্বাই তাকে দলে নিয়েছে, সেই সময় জ্যাকবস ঘুমাচ্ছিলেন। খুব সকালে ঘুম থেকে উঠে অনুশীলনে যাওয়ার আগে পরিবারের সদস্যদের ফোন পেয়ে জানতে পারেন, আইপিএলে দল পেয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া কিউই ক্রিকেটার জ্যাকব আইপিএলের দল পাওয়া নিয়ে রয়টার্সকে বলেছেন, ‘এটা কিছুটা হলেও বিস্ময়কর। আমি সকালে ফোনের অবিরাম শব্দে জেগে উঠি। আনন্দময় এক বিস্ময় অপেক্ষা করছিল আমার জন্য। আমি খুব বেশি কিছু চাইনি, কিন্তু এই সুযোগ পেয়ে কৃতজ্ঞ...আমি ঘুমাতে গিয়েছিলাম। কারণ, নিলাম ভোর পর্যন্ত চলার কথা।’
অতঃপর ফোনেই পেয়ে যান এই সুসংবাদ। শৈশবে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে পাড়ি জমানো ২২ বছর বয়সী জ্যাকব আরও বলেন, ‘আমি ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠি। এর মধ্যে পরিবারের সদস্যদের বার্তায় ফোন ভরে গিয়েছিল। তারা বিদেশে ছিল বলে সরাসরি সম্প্রচার দেখতে পেরেছিল। আমি মনে করেছিলাম, তারা আমার সঙ্গে মজা করছে!’
রাগে ক্ষোভে আঁচড়ে নিজের নাক কাটলেন গার্দিওলা!
ভুল থেকে শিক্ষা নিয়ে শক্তভাবে ঘুরে দাঁড়াতে চান মিরাজ
বিক্ষোভ, সংঘর্ষ: পাকিস্তান ছাড়ল শ্রীলঙ্কান ক্রিকেট দল