আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ৫০ ওভারে ৪ উইকেটে ২৫২ রানের মধ্যে একাই ৯৬ রান করেছেন শারমিন আক্তার সুপ্তা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মিসের আক্ষেপ থেকেই গেল এই টপ অর্ডার ব্যাটারের। আরেকটি ফিফটি করেছেন ওপেনার ফারজানা হক।
আজ বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৫৯ রানের ওপেনিং জুটি উপহার দেন ফারজানা এবং মুর্শিদা। দুজনের মাঝে ফারজানা ১১০ বলে ৪ বাউন্ডারিতে ৬১ আর মুর্শিদা ৬১ বলে ৩৮ রান করেন। ফারজানা আর শারমিনের দ্বিতীয় উইকেট জুটি ছিল ১০৪ রানের।
তিনে নেমে ৮৯ বলে ৯৬ রানের ঝলমলে ইনিংস উপহার দেন শারমিন। তার বিস্ফোরক ইনিংসে ছিল ১৪টি চারের মার। ২৮ বলে ৩ চারে ২৮ রান করা অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে তার চতুর্থ উইকেট জুটি ছিল ৬১ রানের। শেষদিকে স্বর্ণা আক্তার ৯ বলে ১ ছক্কায় ১৩* রানের ক্যামিও খেলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
আইপিএল নিলামে ১ কোটির উদানকাটের বিরল রেকর্ড
ঘুম থেকে উঠে দেখি আইপিএলে দল পেয়েছি!