ভারতের বিপক্ষে হেরেই কার্যত শেষ হয়ে যায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশা। আজ লর্ডসে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হন নিগার সুলতানারা। আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ শুধু বড় ব্যবধানে জিতলেই হতো না, পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বড় হারের অপেক্ষায় থাকতে হতো লাল-সবুজের প্রতিনিধিদের। তবে এতসব সমীকরণের মারপ্যাঁচে আর পড়তে হয়নি বাংলাদেশকে। ব্যাটারদের ব্যর্থতায় ৫ উইকেটে ১১৭ রান করেন নিগাররা। লক্ষ্য তাড়ায় ৪ উইকেট ও ৪ বল হাতে রেখে জয় তুলে নেন প্রোটিয়া মেয়েরা।
যদিও দারুণ জয়ে আসর শুরু করে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে হারায় নেদারল্যান্ডসকে। এরপর অস্ট্রেলিয়ার কাছে হারলেও পাকিস্তানের বিপক্ষে আবার ঘুরে দাঁড়ান জ্যোতিরা। সব মিলিয়ে ৫ ম্যাচে ২ জয় নিয়ে এবার দেশের পথ ধরবেন মেয়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্দিষ্ট একটি আসরে এটাই সর্বোচ্চ অর্জন বাংলাদেশের। এর আগে ছয়টি বিশ্বকাপে ২৫ ম্যাচ খেলে মাত্র তিনটি জয় ছিল টাইগ্রেসদের। এবার অবশ্য দুটি জয়ের লক্ষ্য নিয়েই দেশ ছাড়েন তারা। যাওয়ার আগে অধিনায়ক জ্যোতি বলেন, 'আমাদের দুটি ম্যাচে জেতার অনেক বড় সুযোগ আছে। একটা হচ্ছে নেদারল্যান্ডস, অন্যটি পাকিস্তান।'
আজ লর্ডসে তৃতীয় জয়ের খোঁজে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশের ব্যাটিং বিভাগ। ইনিংসের প্রথম বলেই বোল্ড হন জুয়াইরিয়া ফেরদৌস। একাদশে ফেরা তাজ নাহার ১২ বল খেলে মাত্র ১ রান করেন। এরপর হাল ধরেন সুবহানা মোস্তারি ও শারমিন আক্তার। কিন্তু দুজনই বেশ ধীরগতির ব্যাটিং করেন। পরে তাল মেলাতে গিয়ে শারমিন ২৯ বলে ২২ ও মোস্তারি ৪৮ বলে ৪২ রানে আউট হন। শেষদিকে জ্যোতির ২০ বলে ৩২ রানের ইনিংসে ১১৭ রানে থামে বাংলাদেশের সংগ্রহ।
এই ছোট পুঁজি নিয়েও লড়াই জমিয়ে তোলেন বাংলাদেশের বোলাররা। পেসার মারুফা আক্তারের দুর্দান্ত ইনসুইংয়ে ইনিংসের প্রথম বলেই অধিনায়ক লরা উলভার্টের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটিতে গড়েন তাজমিন ব্রিটস (২০) ও আনেরি ডার্কসেন (৪৫)। এই দুজন আউট হওয়ার পর ডেন ভ্যান নিকের্ক দ্রুত থামলে খেলায় ফেরে বাংলাদেশ। মারিজানে কাপ রান আউট হলে শেষ ওভারে ৫ রান প্রয়োজন পড়ে প্রোটিয়ারাদের। তবে সেখান থেকে আর ভুল করেনি তারা। ৬ উইকেট হারালেও ম্যাচ জিতে নেয়। বাংলা
জয়ে শুরু, হারে শেষ বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম
৪ উইকেট ও ৪ বল হাতে রেখে জয় তুলে নেন প্রোটিয়া মেয়েরা
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০