‘আবার দেখা হচ্ছে’ বাবাকে হারিয়ে সামান্থা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পিএম

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বাবা জোসেফ প্রভু মারা গেছেন। এ নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। লিখলেন, ‘যত দিন না আবার আমাদের দেখা হচ্ছে বাবা’। সঙ্গে ভগ্ন হৃদয়ের ইমোজি।

চেন্নাইয়ে জোসেফ প্রভু ও নিনেট প্রভুর কোলে জন্ম নেন সামান্থা। অভিনেত্রীর জীবনকে প্রবলভাবে প্রভাবিত করেছেন তেলুগু অ্যাংলো-ইন্ডিয়ান পরিবারে বেড়ে ওঠা বাবা। বিনোদন দুনিয়ায় সামান্থা যখন ক্যারিয়ার তৈরি করছেন, ঢাল হয়ে দাঁড়িয়েছিল পরিবার। সে কথা বারবার স্বীকার করেছেন সামান্থা।

ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে মুখ খুলেছেন সামান্থা। নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার ডিভোর্স যখন চর্চায় তখন এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছিলেন জোসেফ। সেই সঙ্গে সব মেনে জীবনে এগিয়ে চলার বার্তা দিয়েছিলেন। জোসেফের মৃত্যুতে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন সহকর্মীরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত