রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ওপর বর্ণবিদ্বেষী দর্শকদের আক্রমণ যেন থামছেই না। নিয়মিতই দোষীদের নিষেধাজ্ঞা আর শাস্তি দেওয়ার পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এবার এই অভিযোগে এক দর্শককে মাঠে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে জুটেছে জরিমানার সাজাও।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি লা লিগার ম্যাচে ভিনিসিয়ুসকে বর্ণবাদী আক্রমণ করেচিলেন ওই দর্শক। ধরা পড়ার পর টিনএজার ওই দর্শক নিজের ভুল স্বীকার করেছেন এবং লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। সেইসঙ্গে প্রসিকিউটর অফিসের দেওয়া সাজা মেনেও নিয়েছেন। সাজাকালীন সময়ে অফিসিয়াল কোনো ফুটবল ম্যাচে কোনো মাঠেই তিনি ঢুকতে পারবেন না।
রিয়াল কর্তৃপক্ষ অবশ্য জরিমানার পরিমাণ জানায়নি। তবে সেই দর্শককে সাজা ভোগের পাশাপাশি ৪০ ঘণ্টা সামাজিক শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ভিনিসিয়ুসের প্রতি বর্ণবাদী আচরণের দায়ে গত জুন থেকে এ পর্যন্ত চার জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। অনেকদিন ধরেই বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ভিনিসিয়ুস। তাকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।
দুর্নীতির দায়ে দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার গ্রেপ্তার
গুদামে আলু-পেঁয়াজ টানা ছেলেটিই চেলসি তারকা জ্যাকসন
৫০ কোটিতে বিক্রি হচ্ছে শোভিতা-নাগার বিয়ের ভিডিও?