মহাখালীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ এএম

রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৬৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা রেলওয়ে থানা পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই সাহিদা খানম বলেন, মহাখালী রেলগেট ও সৈনিক ক্লাবের মাঝামাঝি এলাকার রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তখন লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তার পরনে ছিল পেস্ট কালারের পাঞ্জাবি, হলুদ সোয়েটার ও আকাশী-নীল রঙের চেক লুঙ্গি। তার পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত