এআই নিয়ে নতুন সিনেমা ‘রিউমারস’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট ব্ল্যানচেট। জঙ্গলে আটকে পড়া একদল বিশ্ব নেতাকে নিয়ে একটি অ্যাপোক্যালিপটিক কমেডি৷ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এ অভিনেত্রী।
ব্ল্যানচেট তার সিনেমা রিউমারসের প্রচারণার সময় তিনি এমন উদ্বেগের কথা জানান। বিবিসির প্রতিবেদক লরা কুয়েনসবার্গকে বলেন, এআই মানবজাতির জন্য ভয়াবহ হুমকি নিয়ে আসছে।
তিনি সিনেমা জগতে এআইয়ের প্রভাব নিয়ে চিন্তিত কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি নিজের চেয়ে সাধারণ মানুষের বিষয় নিয়ে বেশি চিন্তিত। এআই মানব জাতির জন্য নজিরবিহীন হুমকি নিয়ে আসছে। বিশ্বে যা হতে চলছে তার তুলনায় আমাদের চলচ্চিত্রটি একটি ছোট তথ্যচিত্রের মতো দেখাচ্ছে।’
দ্য অ্যাভিয়েটর এবং ব্লু জেসমিনে অভিনয় করা অভিনেত্রী বলেন, ‘এআইয়ের হুমকি খুব চিন্তার কারণ, এটি যে কাউকে সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করতে পারে। এআইয়ের একভাবে দেখলে সৃজনশীল মনে হয় কিন্তু ভবিষ্যতে এমন এক পর্যায়ে চলে যাবে যখন এটির নিয়স্ত্রণ আমাদের হাতে থাকবে না।’
গুঞ্জন রয়েছে ব্ল্যানচেট সিনেমাটিতে জার্মানির চ্যান্সেলরের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি সিনেমায় এআইয়ের হুমকি নিয়ে অন্যান্য বিশ্ব নেতাদের জন্য জি ৭ শীর্ষ সম্মেলন আয়োজন করবেন।
গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেন, ‘রাজনৈতিক চরিত্রগুলো প্রকৃত রাজনীতিবিদদের ওপর ভিত্তি করে নয় এবং তার মাধ্যমে দর্শককে একটি বার্তা দেওয়া হয়েছে।’
চলচ্চিত্রটির পরিচালক গাই ম্যাডিন বলেন, ‘তিনি ইচ্ছাকৃতভাবে চরিত্রগুলো প্রকাশ করেন না। কারণ, এটি দর্শকের জন্য একটি চলচ্চিত্রের অনুভূতি তৈরি করবে এবং একটি বার্তা দেবে।’
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা ফিলিস্তিনের লড়াই
‘ওটিটির কারণে শিল্পীদের সুন্দর চেহারা আর প্রধান শর্ত নয়’