আহতদের দেখতে হাসপাতালে আইজিপি

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ এএম

বাংলাদেশ পুলিশ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী জনআকাক্সক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। গতকাল রবিবার বিকেলে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও আহতদের চিকিৎসা সম্পর্কে কথা বলেন। আন্দোলনে অংশগ্রহণকারী সবার বীরোচিত ভূমিকা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করে আইজিপি বলেন, তাদের অবদানের জন্যই জনগণ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন। আইজিপিকে কাছে পেয়ে আহতদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত