ফুটবল মাঠ আবারও সাক্ষী হলো এক দুঃখজনক ঘটনার। গতকাল রবিবার রাতে ইতালিয়ান সিরি ‘আ’ লিগে ফিওরেন্তিনা ও ইন্টার মিলান ম্যাচের ১৬ মিনিটে হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ফিওরেন্তিনার তরুণ মিডফিল্ডার এদোয়ার্দো বোভ। ২২ বছর বয়সী এই ফুটবলারকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তিনি শঙ্কামুক্ত নন। এখন তাকে আইসিইউতে রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ম্যাচের একটি মুহূর্তে বোভ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েন। কয়েক সেকেন্ড পর দাঁড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই মাটিতে লুটিয়ে পড়েন। তাকে পড়ে যেতে দেখে দুই দলের খেলোয়াড়েরা ছুটে আসেন। চিকিৎসকেরা মাঠে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তবে তাতে কাজ না হলে তাকে দ্রুত ফ্লোরেন্সের কারেজ্জি হাসপাতালে নেওয়া হয়।
বোভ অসুস্থ হওয়ার পর ম্যাচটি বাতিল করা হয়। ইতালিয়ান এই ফুটবলারের শারিরীক অবস্থা সম্পর্কে এক বিবৃতিতে ফিওরেন্তিনা জানিয়েছে, বোভ চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালের আইসিইউতে আছেন। তাঁর শরীরে প্রথমে যে কার্ডিওলজিক্যাল ও নিওরোলজিক্যাল পরীক্ষাগুলো করা হয়েছে, তাতে স্নায়ুতন্ত্র ও কার্ডিও-শ্বসনতন্ত্রের মারাত্মক কোনো ক্ষতি লক্ষ করা যায়নি।
উল্লেখ্য, ইতালির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন বোভ। তার জাতীয় দলে ডাক পাওয়া কেবলই সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন অনেকে। আপাতত তাকে ওষুধের মাধ্যমে অচেতন করে রাখা রাখা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবারও তার শারীরিক অবস্থার পুনর্মূল্যায়ন করা হবে। তার সুস্থতা কামনায় ফিওরেন্তিনা প্রেসিডেন্ট রোকো কোমিসো বলেছেন, ‘এদোয়ার্দো আমরা তোমার সঙ্গে আছি। তুমি অসাধারণ একটি ছেলে।’
‘রিসেট’ বাটনে চাপ দেওয়ার ঘোষণা গার্দিওলার
চাকরি যাওয়ার কথা শুনে ছয় আঙুল দেখালেন গার্দিওলা
ওভারপ্রতি ০.৩১ রান দিয়ে ইতিহাসের সবচেয়ে ‘কিপটে পেসার’ সিলস