রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে গৃহীত পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। সোমবার (২ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে গৃহীত এমসিকিউ (লিখিত) পরীক্ষা বাতিল করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই পদের পরীক্ষা ২০২৫ সালের মার্চ মাসে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।
সার্ক পুনরুজ্জীবিত হলে পুরো অঞ্চলে কল্যাণ বয়ে আনবে