হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে অস্বাভাবিক ব্যয় কেন হয়েছে তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ।
আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘শাহজালালের তৃতীয় টার্মিনাল: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ বিষয়ে গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে ২০ হাজার কোটি টাকা যে ব্যয় হয়েছে অবশ্যই দুর্নীতির কারণে, বিষয়টি আমরা তদন্ত করে দেখব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হতে আরও ১ বছর সময় লাগবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধি ছাড়াও দেশের ট্যুর অপারেটর এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মমতার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালেন পররাষ্ট্র উপদেষ্টা