বিদ্যুৎ অফিসে ডাকাতি, অস্ত্রের মুখে মালামাল লুট

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ এএম

নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকার ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি (ডিপিডিসি) নারায়ণগঞ্জ (পূর্ব) শাখা অফিসে গত রবিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালপত্র নিয়ে গেছে।

ডিপিডিসি নারায়ণগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী নাঈম হাসান বলেন, ‘রাতে নিরাপত্তাকর্মী ও লাইনম্যানরা দায়িত্বে ছিলেন। গভীর রাতে ১২-১৫ জনের একটি ডাকাত দল দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে মারধর করে ও মোবাইল ফোন নিয়ে নেয়। পরে ডাকাতরা ১০০ মিটার কপার লুপ, ৫০ মিটার পুরনো কপার লুপ, দুটি ২৫ কেভিএ ট্রান্সফরমার ও একটি এলইডি টেলিভিশন নিয়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এ ঘটনায় আইনি ব্যবস্থা নেব।’

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘অফিসের পেছনের দিকে একটা দেয়াল নিচু ছিল। সেই নিচু দেয়াল টপকে একদল ডাকাত ভেতরে ঢুকে বিভিন্ন ধরনের মালপত্র নিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত