আর কিছুক্ষণ পরেই চার হাত এক হবে শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্যের। যে বিয়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা দক্ষিণ ভারত, গোটা দেশ, সেই বিয়েতে রয়েছে একডজন চমক। তা কী কী ঘটছে এই বিগ বাজেটের বিয়েতে?
ইতিমধ্যেই নাগা-শোভিতার গায়ে হলুদের ছবি অনুরাগীরা দেখেছে। এমনকী, দক্ষিণী রীতিতে আশীর্বাদের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার সাত পাকে বাঁধা পড়ার সময়।
জানা গেছে, ঠাকুরদার মতোই ঐতিহ্যবাহী ‘পঞ্চা’ পরে বিয়ে করতে যাবেন নাগা চৈতন্য। প্রথম বিয়ের মতো, এবার আর কোনও এক্সপেরিমেন্টে যেতে চাইছেন না অভিনেতা। বরং ঐতিহ্য মেনেই বিয়ের সবরকম রীতিনীতি মানবেন অভিনেতা।
আর সেই কারণেই জনপ্রিয় স্টুডিওতেই বিয়ে সারবেন। পরিবারের বয়ষ্করা যাতে বিয়েতে অংশ নিতে পারেন, সেই কারণেই এমন ভেন্যু বেছে নিয়েছেন নাগা।
অন্যদিকে শোভিতাও বিয়ের দিন ঐতিহ্যবাহী শাড়িই পরবেন। সম্ভবত তিনি বেছে নেবেন আসল সোনার সুতোয় বোনা কাঞ্জিভরম শাড়ি। আর সঙ্গে থাকবে ঐহিত্যবাহী সোনার গয়না। এ ব্যাপারে দক্ষিণী স্টাইলকেই বেছে নিয়েছেন শোভিতা।
৮ ঘণ্টা ধরে সমস্ত রীতি মেনে নাগা ও শোভিতা বিয়ে করবেন, তখন থেকেই এই বিয়ের খুঁটিনাটি জানতে হন্যে হয়ে পড়েছে অনুরাগীরা। তবে খুশির খবর, কড়া নিরাপত্তায় মোড়া এই বিয়ের আসরে পাপারাজ্জিদের ক্যামেরা ঢুকতে না পারলেও, নাগা-শোভিতার বিয়ে দেখতে পাবেন গোটা দুনিয়া। আর এই ব্যবস্থা করে দিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম! হ্যাঁ, ওটিটিতেই মুক্তি পাবে নাগা ও শোভিতার বিয়ের ভিডিও।
জানা গেছে, নেটফ্লিক্সের কাছে তাদের বিয়ের স্বত্ব বিক্রি হয়েছে ৫০ কোটি রুপিতে! তবে এই খবর রটে গেলেও, নাগা ও শোভিতার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়নি।
অল্প বয়সে পালিয়ে বিয়ে করে ক্যারিয়ার ধ্বংস অভিনেত্রীর!