ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৯

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৯ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৯ জন। ফলে মোট আক্রান্ত হয়েছেন সংখ্যা ৯৪ হাজার ৩১৪ জন।

আজ বুধবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২০৪ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৫২ জন।

এতে আরও বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৩১৪ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯১ হাজার ৩৭৪ জন। মারা গেছেন ৫০৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত