ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে সিলেটে স্টুডেন্ট এজেন্সি নাইট

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম

বিদেশে অধ্যয়ন ইচ্ছুক শিক্ষার্থীদের পরামর্শ ও পথনির্দেশনা প্রদানকারী সিলেট অঞ্চলের শীর্ষস্থানীয় এডুকেশন এজেন্সিগুলোকে নিয়ে ২ নভেম্বর একটি স্টুডেন্ট এজেন্সি নাইটের আয়োজন করে ইস্টার্ন ব্যাংক। 

সিলেটের ক্রাউন পার্ক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রায় একশত এজেন্সির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থী এবং তাদের পরিবারের বিশ্বস্ত পার্টনার হিসেবে ইবিএল নিজস্ব ভূমিকা সুদৃঢ় করার যে পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে, এই অনুষ্ঠানটি ছিল তারই অংশ। 

অনুষ্ঠানে ব্যাংকটি বিদেশে উচ্চশিক্ষা লাভে আর্থিকসহ অন্যান্য যেসকল পরিষেবা প্রদান করে থাকে, তা সম্পর্কে বিশদ ধারণা প্রদান করেন ইবিএল প্রতিনিধিরা। বিদেশে শিক্ষা গ্রহণেচ্ছুদের জন্য ইস্টার্ন ব্যাংক স্টুডেন্ট ফাইল শীর্ষক একটি সেবা প্রদান করে থাকে। ব্যাংকটির ৮৫টি শাখা থেকে এই সেবা গ্রহণ করতে পারেন শিক্ষার্থীরা। এই সেবাটির মূলে রয়েছে বিদেশে শিক্ষালাভের পুরো প্রক্রিয়াটিকে সহজতর করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান। 

অনুষ্ঠানে ইবিএল আঞ্চলিক শাখা প্রধান- সিলেট ও নারায়ণগঞ্জ আবু রাসেল মো. মাসুম, ব্যাংকাশিওরেন্স ও স্টুডেন্ট ব্যাংকিং এর সিনিয়র ব্যবস্থাপক মো. খায়রুল হাসান, এফএসিডি-সিএবি সিলেট অঞ্চলের প্রেসিডেন্ট মো. ফেরদৌস আলম, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মো. আব্দুল হাফিজ, ভাইস-প্রেসিডেন্ট মো. আতিকুর রেজা, সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব (দীপু) প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত