ফ্যাসিবাদের বিদায় হলেও তাদের চক্রান্ত থেমে নেই: সালাউদ্দিন টুকু

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের প্রেতেত্মারা এখনো দেশে বিরাজমান। ফ্যাসিবাদের চক্রান্ত থেমে নেই।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গনে টাঙ্গাইল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মরহুম শামছুল হকের ১৬তম স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে নির্যাতিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। যখন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটের মাধ্যমে যখন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে। তখনই গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।

শামসুল হক স্মৃতি পরিষদের সভাপতি বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও প্রয়াত পৌর চেয়ারম্যান শামসুল হকের ছেলে মাহমুদুল হক সানু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত