ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস জিতে বোলিং নিয়ে প্রথম দিনে রোমাঞ্চ ছড়িয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দিনের শেষ সেশনে চালকের আসনে বেন স্টোকসের দল। ১৫ উইকেটের পতন হওয়া দিন শেষে ইংল্যান্ড ১৯৪ রানে এগিয়ে।
ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি ম্যাচের প্রথম ওভারেই ইতিহাস গড়েন। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির করা প্রথম ওভারের শেষ বল স্ট্রেট ড্রাইভে ছক্কায় পরিণত করেন তিনি। টেস্ট ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ম্যাচের প্রথম ওভারে ছক্কা মারলেন ক্রলি। তবে পেসারের বিপক্ষে এই নজির প্রথম।
মাত্র ১২.৫ ওভারে ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। এরপর হ্যারি ব্রুক ও ওলি পোপের জুটি ম্যাচের গতি বদলে দেয়। পঞ্চম উইকেটে ১৭৪ রানের জুটি গড়েন তারা। হ্যারি ব্রুক ১১৫ বলে ৫ ছক্কা ও ১১ চারে ১২৩ রান করেন। আর ওলি পোপ ৭৮ বলে ৭ চারে ৬৬ রান করেন।
৯১ বলে সেঞ্চুরি পূর্ণ করা ব্রুক আউট হওয়ার পর ইংল্যান্ড আবারও ধসে পড়ে। শেষ ৬ উইকেট তারা হারায় মাত্র ৬৩ রানে। কিউই পেসার নাথান স্মিথ তুলে নেন ৪ উইকেট, আর ও’রুর্কির শিকার ৩ উইকেট।
২৮০ রানে ইংল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর কিউইদের ভালো শুরুর প্রত্যাশা ছিল। তবে ইংল্যান্ডের পেস আক্রমণে তা ধূলিসাৎ হয়। অ্যাটকিনসন ডেভন কনওয়েকে ফেরান প্রথমেই। স্টোকস উইলিয়ামসন-ল্যাথামের ৩৫ রানের জুটি ভেঙে ফেরান ল্যাথামকে। কার্স তুলে নেন ২ উইকেট, যদিও নো বলের কারণে উইলিয়ামসনকে আগেই ফেরাতে পারেননি। কিউই ব্যাটিং লাইন ধসে পড়ে ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৮০ (৫৪.৪ ওভার)
ব্রুক ১২৩, পোপ ৬৬; স্মিথ ৪/৮৬, ও’রুর্কি ৩/৪৯
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৮৬/৫ (২৬ ওভার)
উইলিয়ামসন ৩৭, ল্যাথাম ১৭; কার্স ২/২৮
প্রথম দিন শেষে: নিউজিল্যান্ড ১৯৪ রানে পিছিয়ে।
পাকিস্তানকে হারিয়ে ভারতের সঙ্গে ফাইনাল খেলবে বাংলাদেশ
দিয়াবাতের গোলে ১০ জনের মোহামেডানের কিংস জয়