বিয়ে করছেন কীর্তি সুরেশ!  

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম

ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ এবং তার প্রেমিক অ্যান্টনি থাটিল আগামী ১২ ডিসেম্বর গোয়ায় একান্তে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। অ্যান্টনির সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন গত ১৫ বছর ধরে!

সম্প্রতি তাদের বিবাহের আমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে, যা থেকে জানা গেছে যে তাদের বিয়ে একটি ছোট আয়োজনে অনুষ্ঠিত হবে।

কীর্তি সুরেশ এবং অ্যান্টনি থাটিল ইতিমধ্যেই একসাথে গোয়া চলে গেছেন বিবাহের প্রস্তুতির জন্য। কীর্তির এক বন্ধু ইনস্টাগ্রামে তাদের বোর্ডিং পাস শেয়ার করেন, যা পরে কীর্তি নিজেও রি-শেয়ার করেন। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। দক্ষিণী বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রর সঙ্গে তার সম্পর্কের সমীকরণ নিয়ে একাধিক বার জলঘোলা হয়েছে।

গত বছর বিয়ের প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী জানান, অদূর ভবিষ্যতে নিজেকে সংসারী হিসাবেই দেখতে চান তিনি। তার কিছুদিন আগেই ‘জওয়ান’ ছবির সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রর সঙ্গে নাম জড়িয়েছিল তার। স্পষ্টভাবে জানিয়েছিলেন, অনিরুদ্ধ তার খুব ভাল বন্ধু। অনিরুদ্ধকে বিয়ে করছেন না তিনি।

কীর্তি সুরেশের বিয়েটি ঘটছে তার বলিউড অভিষেকের ঠিক আগেই। বেবি জন নামক অ্যাকশন ড্রামায় প্রথমবার বলিউডে দেখা যাবে তাকে, যেখানে প্রধান ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান, ওয়ামিকা গাব্বি এবং জ্যাকি শ্রফ। এই সিনেমাটি ২৫ ডিসেম্বর মুক্তি পাবে এবং এটি থেরি সিনেমার হিন্দি রিমেক, যা ২০১৬ সালে তামিল সিনেমা হিসেবে মুক্তি পেয়েছিল।

এছাড়া, বেবি জন মুক্তি পাবে ভানবাস এবং মুফাসা: দ্য লায়ন কিং এর মত বড় সিনেমার প্রতিযোগিতায়, যা ২০ ডিসেম্বর মুক্তি পাবে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত