যুব হকি দলের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পিএম

বাংলাদেশ প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। হকির যে কোন পর্যায়ে বাংলাদেশ দল এই প্রথম খেলবে বিশ্বকাপে।

এমন সাফল্যের জন্য অনূর্ধ্ব-২১ হকি দলকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০ লাখ টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন। এই অর্থ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে প্রদান করা হবে।

আজ শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ অ-২১ হকি দল যুব বিশ্বকাপ ও যুব এশিয়া কাপে পঞ্চম হয়ে গতকাল (বৃহস্পতিবার) ওমান থেকে দেশে ফিরেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত