হুমকির মুখে মুম্বাই ছাড়লেন সালমান

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম

বলিউড অভিনেতা সালমান খানকে বার বার হুমকি দিচ্ছে লরেন্স বিষ্ণোই গ্যাং। বাবা সিদ্দিকীর মৃত্যুর পর সালমানকে কখনো ফোনে, কখনো চিঠিতে, আবার কখনো সরাসরি শুটিং ফ্লোরে ঢুকে হুমকি দেওয়া হচ্ছে। এজন্য সালমানের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এসবের মাঝেই হঠাৎ করে বাবা সিদ্দিকীর ছেলের সঙ্গে মুম্বাই ছাড়লেন ভাইজান। শুক্রবার মুম্বাই বিমানবন্দরে দেখা গেল সালমানকে। সঙ্গে বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকী। ছিলেন সালমানের দেহরক্ষী শেরাও। কোথায় গিয়েছেন অভিনেতা তা জানা যায় নি।

হঠাৎ শহর ছাড়ার কারণে এই সপ্তাহে ‘বিগ বস’-এর ‘উইকেন্ড কা ওয়ার’-এও থাকবেন না সালমান। তার পরিবর্তে সঞ্চালনা করবেন কোরিওগ্রাফার ফারাহ খান।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান। 
এর সঙ্গে জড়িয়ে আছে ১৯৯৮ সালের সেপ্টেম্বর মাসে হাম সাথ সাথ হ্যায়-এর সেটে যোধপুরে কৃষ্ণসার হরিণে শিকারের ঘটনা। যদিও অভিনেতা প্রথম থেকে তা অস্বীকার করে এসেছেন। কিন্তু সেই মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। আর এই কৃষ্ণসার হরিণকেই পবিত্র মনে করে বিষ্ণোই সম্প্রদায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত