নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ এএম

নোয়াখালীর সদর উপজেলায় উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাছির বিষয়টি নিশ্চিত করেছেন। দেলোয়ার হোসেন জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির জহির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বিকেলে নোয়াখালীর সোনাপুরের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসে উপকূল এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি মাইজদী স্টেশন হয়ে সোনাপুরের উদ্দেশে রওনা দিয়ে দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে কাটা পড়েন দেলোয়ার। এতে তার শরীর থেকে পা আলাদা হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত