গোলান মালভূমিসহ সিরিয়া সীমান্তের দখল নিয়েছে ইসরায়েল

  • সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল
  • গোলান মালভূমির কাছাকাছি গ্রামগুলোতে ইসরায়েলি বাহিনীর জরুরি সতর্কতা জারি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম

গতকাল বিদ্রোহীদের অভিযানের মুখে সিরিয়ার ২৪ বছরের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়েছে। দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন তিনি।

আসাদের পতনের পরপরই সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর পরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোলান মালভূমির একটি বাফারজোন দখলে নিতে তার বাহিনীকে নির্দেশ দেন।

রোববার এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ১৯৭৪ সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয়। তবে আসাদের পতনের পর তা ভেঙে পড়েছে এবং তা ছেড়ে গেছেন সিরিয়ান সেনারা। তাই ইসরায়েলের নিরাপত্তার জন্য এটি দখল করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, আমাদের সীমান্তের এমন কোনো শত্রু বাহিনীকে আমরা প্রতিষ্ঠা হতে দিবো না। 

আর তাই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের দ্রুত পতনের পর সম্ভাব্য বিশৃঙ্খলা মোকাবিলায় রোববার (৮ ডিসেম্বর) গোলান মালভূমিতে ইসরায়ে সেনা মোতায়েন করা হয়।

এদিকে নেতানিয়াহুর নির্দেশের পর পরই ইসরায়েলি বাহিনী ওফানিয়া, কুনেইত্রা, আল-হামিদিয়াহ, সামদানিয়া, আল-ঘরবাইয়া এবং আল-কাহতানিয়াতে জরুরি সতর্কতা জারি করেছে। ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির কাছাকাছি এসব গ্রাম। এগুলোতে সিরিয়ানরা বসবাস করে। 

ইসরায়েলি বাহিনী এসব গ্রামের বসবাসরত সিরিয়ানদের পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ঘরের মধ্যে অবস্থান করার নির্দেশনা দিয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত