বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ। অনেক দিন ধরেই শেন গ্রেগয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন আলিয়া। এরপর গত বছর তাদের বাগদান হয়। বাগদানের পর ইতোমধ্যে বিয়ের আগের বিভিন্ন রীতি শুরু হয়ে গেছে।
মেয়ের গায়ে হলুদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই প্রকাশ করেছেন অনুরাগ। ছবিতে দেখা গেছে, বর-কনে দুজনেই এদিন মিলিয়ে হলুদ রঙের পোশাক বেছে নিয়েছেন।
আলিয়ার পরনে হলুদ লেহেঙ্গা। শেন বেছে নিয়েছেন হলুদ রঙের পাঞ্জাবি। গায়ে হলুদ থেকে মেয়ে-জামাইয়ের ফুলের পাপড়ি মাখা সোহাগি ছবি শেয়ার করে নিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। ছবিতে সেই আসরে দেখা যাচ্ছে খুশি কাপুরকেও। খুশির পরনেও হলুদ ছাপ লেহেঙ্গা। সঙ্গে মানানসই গহনা ও মাথায় বাঁধা খোঁপা।
ছবিতে খুশি ছাড়াও দেখা যাচ্ছে পরিচালক ইমতিয়াজ আলির কন্যা ইদা আলি ও ফ্যাশন ব্লগার মুসকান চনানাকে। ইদাও সামাজিক যোগাযোগমাধ্যমে গায়ে হলুদের একটি ভিডিও শেয়ার করেছেন। শনিবার ছিল প্রাকবিবাহ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের কিছু ছবি রয়েছে খুশির পোস্টে।
খুশি সেই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, আলিয়া ও শেনের বিয়ের মৌসুম শুরু হলো। এই দিন আলিয়া বেছে নিয়েছিলেন সাদা রঙের একটি গাউন। গলায় নজরকাড়া হার। কনের সহচরীরা এদিন সবাই পরেছিলেন গোলাপি রঙের পোশাক। খুশি বেছে নিয়েছিলেন হালকা গোলাপি রঙের অফ শোল্ডার পোশাক।
গত বছর থেকেই জল্পনা— ঠিক কবে বিয়ে করছেন অনুরাগকন্যা। এর পর বাগদান পর্ব সেরেছিলেন আলিয়া ও শেন। ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেছিলেন সেই বিশেষ দিনে।
আগামী ১১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়ছেন তারা। বিয়ের ঠিক আগেই মেয়ের বিষয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন অনুরাগ।
বিয়ন্সের স্বামীর বিরুদ্ধে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ
ফের মা হচ্ছেন অ্যাম্বার হার্ড, বাবা কে তা নিয়ে প্রশ্ন! 