জেদ্দায় আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাণিজ্য মেলা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান ও এই মেলায় অংশগ্রহণ করেছে।
সৌদি সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দা চেম্বার অফ কমার্সের সহযোগিতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং এ ওয়ান কম্পোজিট লেদারওয়্যার (প্রাইভেট) লিমিটেড এই মেলায় অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে মক্কার গভর্নর,বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিয়া মোহাম্মদ মঈনুল কবির, জেদ্দার বাণিজ্যিক কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা,বিভিন্ন দেশের দূতাবাসের কূটনৈতিক করে সদস্যগণ সহ সৌদি উচ্চপদস্থ কর্মকর্তা সৌদি জেদ্দা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, সৌদি আরবের শীর্ষস্থানীয় ব্যবসায়ী বৃন্দ উপস্থিত থাকবেন।
জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটর বাণিজ্যিক কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন, ‘বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বিগত বছরগুলোতে সৌদি আরবের কোন বাণিজ্য মেলায় বাংলাদেশিদের কোন প্রতিষ্ঠান অংশ করতে পারেনি যার কারণে এ বছর ছোট পরিসরে হলেও বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান বাণিজ্য মেলায় অংশগ্রহণ করার মাধ্যমে আগামীতে সৌদি আরবে বাংলাদেশি পণ্য প্রদর্শনের ক্ষেত্রে দ্বার উন্মোচন হবে।‘
পরিবর্তিত সৌদি আরবের বাণিজ্যে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্র তৈরির ক্ষেত্রে এসব বাণিজ্য মেলা ভূমিকা রাখবে বলে তিনি জানান।
তিনি বলেন, ‘আগামীতে বাংলাদেশি পণ্য নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা এসব বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরবে যে হাব তৈরি হয়েছে তার অংশীজন হবে বাংলাদেশি পণ্য। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের পণ্য ও পরিষেবাদি বিশ্বব্যাপী প্রদর্শন করার এবং সৌদি আরবের বাজারে সম্ভাব্য ব্যবসায়িক সহযোগিতা অন্বেষণের একটি মূল্যবান সুযোগ সৃষ্টি করবে।‘
১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দুদিন ব্যাপী এ বাণিজ্য মেলায় বাংলাদেশ সহ ২১টি দেশ অংশগ্রহণ করছে
প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত দশটা পর্যন্ত জেদ্দা সেন্টার ফর অ্যাক্সিবিশনস অ্যান্ড ইভেন্টসে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
