সৌদিদের কাছে জনপ্রিয় বাংলাদেশি ব্র্যান্ড ‘নূর ফ্যাশন’

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

সৌদিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশি তৈরি পোশাকের ব্র্যান্ড ‘নূর ফ্যাশন’। বিশেষ করে স্থানীয় তৃণমূল পর্যায়ে মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত সৌদিদের কাছে বাংলাদেশি প্রতিষ্ঠান ও তৈরি পোশাকের বাজার ক্রমেই আস্থার প্রতীক হিসেবে সম্প্রসারিত হচ্ছে। 

সাশ্রয়ী দাম, গুণগত মান এবং আরামদায়ক ফেব্রিকের কারণে প্রবাসীদের পাশাপাশি স্থানীয় সৌদি ক্রেতাদের কাছেও বাংলাদেশের পোশাকের চাহিদা বাড়ছে। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ কর্তৃক ভিশন টুয়েন্টি থার্টি বাস্তবায়নে বিদেশি নাগরিক বিশেষ করে দেশটিতে কর্মরত প্রবাসীদের নিজের নামে ব্যবসা করার সুযোগ দেওয়ায় সৌদি আরবে প্রবাসী ৫ বন্ধু মিলে বাংলাদেশে তৈরি পোশাক নিয়ে গড়ে তুলেছে ‘নূর ফ্যাশন’ নামে প্রতিষ্ঠান। 

সম্প্রতি মক্কার অলি আল আহাদে ৩-এ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নূর ফ্যাশনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি ব্যবসায়ী ও বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিকারক আবু আল রাশেদ, আবু আল আম্মার, নূর ফ্যাশনের ৫ উদ্যোক্তা মীর হোসেন, মোশাররফ হোসেন, আব্দুল মুতালেব, আনোয়ার হোসেন, মাহবুবুল আলম।

প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানায়, বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের তৈরি পোশাক সৌদি বাজারে নূর ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা এবং পরিচিতি লাভ করার পরিকল্পনা। ইতিমধ্যে বাংলাদেশের তৈরি পোশাক আরবীয় নাগরিকদের মাঝে ছড়িয়ে দিতে অন্যান্য উদ্যোক্তারাও নূর ফ্যাশন ব্র্যান্ডের তৈরি পোশাক পাইকারি দরে কিনে ব্যবসা পরিচালনা করতে পারেন সেজন্য জেদ্দার বালাদেও পাইকারি বিক্রির উদ্দেশ্যে অফিস রয়েছে সেখান থেকে সহজেই সৌদি আরবের বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ীরা যোগাযোগ করতে পারবেন। আমাদের উদ্দেশ্য আমরা ৫ জন মিলে এই প্রতিষ্ঠানকে আরও উচ্চতায় নিয়ে যাব।

একই সঙ্গে বিভিন্ন প্রদেশের বড় বড় শহরে আমাদের প্রতিষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। আগামী কয়েক বছরে হাজারো বাংলাদেশির কর্মসংস্থানের কথা জানান উদ্যোক্তারা।

উদ্যোক্তারা আরও বলেন, আমরা এই ব্যবসায় সততা ও নিষ্ঠার সঙ্গে সকলের সেবায় নিয়োজিত থাকব। দেশি পণ্য সুলভ মূল্যে ক্রয়ের জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ছোট-বড়, নারী-পুরুষ সব শ্রেণির ক্রেতাদের পছন্দের ও উন্নত ব্র্যান্ডের ভালো মানের কাপড় সরবরাহের লক্ষ্যেই আমাদের পথচলা।

উদ্বোধন অনুষ্ঠানে মক্কার বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত