সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১১:২১ এএম

সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়া আতাউর রহমান আঙ্গুর (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর রাতে শ্বাসকষ্টজনিত রোগে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত কারাগার থেকে সিরাজগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আতাউর রহমান আঙ্গুর সিরাজগঞ্জ পৌরসভার দত্তবাড়ি মহল্লার বাসিন্দা। তিনি পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।

কারাগারের জেলার আবু নূর মো. রেজা জানান, রাজনৈতিক একটি মামলায় গত (১ নভেম্বর) আতাউর রহমান আঙ্গুর গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। আজ ভোরে হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন কারাগারের চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত সিরাজগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত